শিরোনাম

২৪ ঘণ্টায় ইসরায়েলের ৩৯ লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহর হামলা

সিটিজেন ডেস্ক
২৪ ঘণ্টায় ইসরায়েলের ৩৯ লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহর হামলা
ছবি: আনাদোলু এজেন্সি

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মোট ৩৯টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলি বসতি, সামরিক যানবাহন এবং দক্ষিণ সীমান্ত এলাকায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

একই সঙ্গে উত্তর ইসরায়েলের বেশ কিছু কৌশলগত লক্ষ্যবস্তুতেও বড় ধরনের আক্রমণ করা হয়েছে বলে দাবি করেছে তারা। তবে হিজবুল্লাহর এ দাবির বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা সত্যতা নিশ্চিত করা হয়নি। বিশ্লেষকদের মতে, সীমান্ত এলাকায় দুই পক্ষের মধ্যে চলমান তীব্র উত্তেজনা বৃদ্ধির ধারাবাহিকতাতেই হিজবুল্লাহর পক্ষ থেকে এ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

/এমএকে/