শিরোনাম

দুই জেলায় নতুন ডিসি নিয়োগ

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
দুই জেলায় নতুন ডিসি নিয়োগ
ছবি: সিটিজেন গ্রাফিক্স

কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। অন্যদিকে সেখানে কর্মরত ২ জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রামের সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে সুনামগঞ্জে কর্মরত ডিসি মোহাম্মদ ইলিয়াস মিয়া ও কিশোরগঞ্জের ডিসি মোহাম্মদ আসলাম মোল্লাকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

/জেএইচ/