শিরোনাম

মার্কিন অবরোধ কি ইরানের অর্থনীতি ভাঙতে পারবে

সিটিজেন ডেস্ক
মার্কিন অবরোধ কি ইরানের অর্থনীতি ভাঙতে পারবে
ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর দেশটির বন্দরগুলোতে অবরোধ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবরোধের মূল উদ্দেশ্য হলো ইরানের অর্থনীতি ধ্বংস করা।

তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ দেশটির অভ্যন্তরীণ অর্থনীতিকে ভেঙে ফেলতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পিজে ক্রাউলি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অর্থনৈতিক সংকটময় মুহূর্ত আসবে, এতে কোনো সন্দেহ নেই। তবে প্রশ্ন হলো, সেটি কতটা সময়ের মধ্যে ঘটবে। এই সময়ের মধ্যে ট্রাম্পের রাজনৈতিক সহনশীলতা থাকবে কিনা।’

তিনি আরও বলেন, ‘ইরানের বন্দর অবরোধ করাটা হলো কে আগে পিছু হটবে, তার একটি খেলা।’

ক্রাউলি বলেন, ‘ইরান দীর্ঘ সময় ধরে চাপ সহ্য করার ক্ষমতা দেখিয়েছে।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ট্রাম্প কি এমন কোনো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা খুঁজছেন, যা এই সংঘাত থেকে বেরিয়ে আসার পথ তৈরি করে দেবে?’

ক্রাউলি সতর্ক করে বলেন, ট্রাম্প যদি তার প্রথম মেয়াদের মতো কঠোর অবস্থান থেকে ইরান আলোচনার দিকে অগ্রসর হন, তাহলে সমঝোতায় পৌঁছানোর কাজটি ‘অত্যন্ত কঠিন হবে’।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/