ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ৪

সিটিজেন ডেস্ক

ইরানের উত্তরপ্রান্তীয় গিলান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামি রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) এ তথ্য নিশ্চিত করেছে।
ইরনার প্রতিবেদন অনুযায়ী, আটককৃতরা ইন্টারনেটের মাধ্যমে মোসাদ কর্মকর্তাদের কাছে ইরানের অত্যন্ত সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি এবং অবস্থান সংক্রান্ত গোপন তথ্য পাঠিয়ে আসছিল। চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার লক্ষ্যে তারা এসব গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছিল বলে অভিযোগ আনা হয়েছে।