শিরোনাম

লেবানন-ইসরায়েলের আলোচনা আজ: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
লেবানন-ইসরায়েলের আলোচনা আজ: ট্রাম্প
লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কোলাজ: সিটিজন গ্রাফিক্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে কথা বলবেন। তবে সম্ভাব্য এ আলোচনার স্থান বা মাধ্যম সম্পর্কে ট্রাম্পের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এ সপ্তাহেই ওয়াশিংটনে দেশ দুটির মধ্যে সরাসরি আলোচনা শুরু হলেও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত এখনো অব্যাহত রয়েছে। উল্লেখ্য, চলতি সপ্তাহের মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় আলোচনার আগে ১৯৯৩ সালে দুই দেশ সর্বশেষ আলোচনায় বসলেও তা রাষ্ট্রপ্রধান পর্যায়ে ছিল না।

বর্তমান পরিস্থিতিতে এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠকে বসতে লেবানন সম্ভবত প্রথমেই যুদ্ধবিরতির দাবি তুলবে, তবে হিজবুল্লাহর শক্তি হ্রাসের লক্ষ্যে ইসরায়েল এখন পর্যন্ত যুদ্ধবিরতির শর্তে রাজি হওয়ার বিষয়ে কোনো ইতিবাচক ইঙ্গিত দেয়নি। এমনকি গত রাতে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে লেবানন সীমান্তে যুদ্ধবিরতি নিয়ে দীর্ঘ আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই অধিবেশনটি শেষ হয়।

সূত্র: সিএনএন, টাইমস অব ইসরায়েল

/এমএকে/