আরএমপিতে পাঁচ থানার ওসিসহ বড় রদবদল
রাজশাহী সংবাদদাতা

আরএমপিতে পাঁচ থানার ওসিসহ বড় রদবদল
রাজশাহী সংবাদদাতা
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১২: ৪৫

প্রতীকী ছবি
রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) বড় রদবদল আনা হয়েছে। বদলি করা হয়েছে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১১ কর্মকর্তাকে। বুধবার (১৫ এপ্রিল) আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান সই করা এক আদেশে এ বদলি কার্যকর করা হয়।
আদেশ অনুযায়ী, আরএমপির বেলপুকুর থানার ওসি আরজুনকে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক করা হয়েছে। তার স্থলে শাহমখদুম থানার ওসি ফারুক হোসেনকে বেলপুকুর থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। আর শাহমখদুম থানার ওসির দায়িত্ব পেয়েছেন আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কবির হোসেন।
এছাড়া দামকুড়া থানার ওসি আজিজুল বারী ইবনে জলিলকে আরএমপির পুলিশ ট্রেনিং স্কুলের পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে পদায়ন পেয়েছেন একই থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম।
মতিহার থানার ওসি আবুল কালাম আজাদকে রাজপাড়া থানার ওসি এবং রাজপাড়া থানার ওসি মোহাম্মদ গোলাম কবিরকে মতিহার থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে, বেলপুকুর থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলমকে একই পদে কর্ণহার থানায়, রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীমকে শাহমখদুম থানায়, শাহমখদুম থানার পরিদর্শক (তদন্ত) এম এম আবু জাফরকে রাজপাড়া থানায় ও কর্ণহার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ মন্ডলকে বেলপুকুর থানায় বদলি আদেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, এটি একটি নিয়মিত বদলি। আরএমপির কার্যক্রম আরও গতিশীল ও সুন্দরভাবে পরিচালনার স্বার্থেই এই বদলি আদেশ জারি করা হয়েছে।

/এফআর/

ইতালির বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, বাংলাদেশিদেরও আবেদনের সুযোগ