ইরান ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’: ট্রাম্প

ইরান ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’: ট্রাম্প
সিজেডএন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তেহরানের বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, সামরিক দিক থেকে ইরান কার্যত পঙ্গু হয়ে পড়েছে। দেশটির কোনো নৌ কিংবা বিমানবাহিনী আর অবশিষ্ট নেই। সামরিক শক্তি হারানোর পাশাপাশি পুরো দেশের অর্থনীতিও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ট্রাম্পের মতে, ইরানের নিজস্ব মুদ্রা ব্যবস্থা বলতে এখন আর কিছুই অবশিষ্ট নেই। আর্থিক এই ভয়াবহ সংকটের কারণে সরকার তাদের সৈন্য কিংবা পুলিশ বাহিনীর সদস্যদের নিয়মিত বেতন পর্যন্ত দিতে পারছে না।
তেহরানের অর্থনৈতিক পরিস্থিতির করুণ চিত্র তুলে ধরে ট্রাম্প আরও জানান, সেখানে মূল্যস্ফীতি বর্তমানে প্রায় ৩০০ শতাংশে গিয়ে পৌঁছেছে। দেশটির বর্তমান নেতৃত্বকে পুরোপুরি বিশৃঙ্খল উল্লেখ করে তিনি দাবি করেন, দেশের সঠিক প্রতিনিধিত্ব করার ন্যূনতম ক্ষমতাও বর্তমান সরকারের আর নেই।
সূত্র: আল জাজিরা

নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

-CznNewsLab-17c7c2-480x270.webp)