বিলিয়ন ডলারের বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

সিজেডএন ডেস্ক
-CznNewsLab-17c7c2.jpg)
মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বিলিয়ন ডলারের উড়োজাহাজ কিনছে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশ দুটির মধ্যে নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর।
রবিবার (৩০ আগস্ট) সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এই সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী আরেকটি ‘অসাধারণ চুক্তি’ করেছেন। যেখানে বাংলাদেশ বোয়িংয়ের উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে। এটি তাদের আগের অর্ডারের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ বেশি।’
তবে ওই চুক্তিতে ঠিক কতটি বা কোন মডেলের উড়োজাহাজ কিনবে এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। মোট আর্থিক পরিমাণ কত হবে সেটাও উল্লেখ করেননি গর।
এদিকে সার্জিও গরের এই তথ্যের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৫ সালে বোয়িংয়ের কাছ থেকে প্রাথমিকভাবে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা থাকলেও পরে তা বাড়িয়ে ২৫টি করা হয়। পরে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চুক্তি অনুযায়ী, প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট কেনার কথা হয়।

বিমানের সঙ্গে বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি সই