ববি হাজ্জাজের নির্দেশে মোহাম্মদপুরে ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক

যানজট নিরসনে নিজ এলাকায় ব্যাটারিচালিত রিকশার অবৈধ চলাচল বন্ধে উদ্যোগ নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২৯ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা যানজট ও ব্যাটারিচালিত রিকশার অবাধ চলাচল নিয়ে অভিযোগ তোলেন। প্রতিমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
সোমবার (৩১ আগস্ট) ব্যাটারিচালিত রিকশা ও অবৈধভাবে ব্যাটারি চার্জের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনার বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ করা হয়। একইসঙ্গে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি চার্জিংয়ের সরঞ্জাম ও বৈদ্যুতিক সংযোগ অপসারণ করা হয়।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, টাউন হল সভা শুধু অভিযোগ শোনার আয়োজন নয়, নাগরিকদের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের একটি কার্যকর প্ল্যাটফর্ম। জনগণ যে সমস্যার কথা বলেছেন, সেটি সমাধানে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। ঢাকা-১৩ আসনের মানুষের স্বাভাবিক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জনগণের সমস্যা সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে। নাগরিকদের অভিযোগ ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ঢাকা-১৩ আসনকে আরও বসবাসযোগ্য ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি।
প্রতিমন্ত্রীর এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে বলেন, টাউন হল সভায় উত্থাপিত অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা হওয়ায় নাগরিকদের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগ ও জবাবদিহিতার কার্যকারিতা আরও স্পষ্ট হয়েছে।

ব্যাটারি রিকশায় সড়কে বিশৃঙ্খলা, বিদ্যুৎ ব্যবস্থায় বাড়তি চাপ