শিরোনাম

পে-স্কেলে প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
পে-স্কেলে প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা
৯ম জাতীয় পে-স্কেল। গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য মাসিক ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ম জাতীয় পে-স্কেলে প্রথমবারের মতো এ সুবিধা যুক্ত হচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য একজন সরকারি কর্মচারী মাসে ৩ হাজার টাকা ভাতা পাবেন।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অতিরিক্ত পরিচর্যা, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত ৯ম জাতীয় পে-স্কেল অনুমোদন করা হয়। নতুন বেতন কাঠামোর বিভিন্ন সুযোগ-সুবিধার মধ্যে প্রতিবন্ধী সন্তানের ভাতাকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

গেজেট প্রকাশের পর এ ভাতা পাওয়ার যোগ্যতা, আবেদন পদ্ধতি ও কার্যকরের বিস্তারিত জানা যাবে।

/এমআর/