সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ২০ হাজার টাকা

সিজেডএন ডেস্ক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন বেতন কাঠামোয় সর্বোচ্চ গ্রেড-১-এর বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন হবে ২০ হাজার টাকা।
সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ আলোচনা ও বিভিন্ন দিক পর্যালোচনার পর নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন গ্রেডের বেতন পুনর্নির্ধারণের প্রস্তাব রাখা হয়। চূড়ান্ত আলোচনার পর গ্রেড-১-এর বেতন ১ লাখ ৫৬ হাজার এবং ২০তম গ্রেডের বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো নির্ধারণে সরকারের আর্থিক সক্ষমতা, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের জীবনমান বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রেডভিত্তিক বেতনের মধ্যে ভারসাম্য রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
মন্ত্রিসভায় অনুমোদনের পর এখন পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অনুমোদিত বেতন কাঠামোর গেজেট প্রকাশ করতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে।
গেজেট প্রকাশের পর নতুন পে-স্কেলের কার্যকর তারিখ, প্রতিটি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত জানা যাবে।