পদ্মা সেতুতে বাস উল্টে ৮ জন আহত

পদ্মা সেতুতে বাস উল্টে ৮ জন আহত
নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু থেকে নামছিল বাসটি। নামার সময় আরেকটি বাসকে ওভারটেক করতে চেয়েছিল। কিন্তু সেটা পারেনি। আজ সোমবার (৩১ আগস্ট) পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢাল দিয়ে নামার সময় উল্টে যায় বাসটি।
এই ঘটনায় বাসের আট যাত্রী আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত ব্যক্তিরা হলেন মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০), লুৎফর রহমান (৬৩), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা আক্তার (৭), শ্রীপুরের সাইফ (২৩), ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), চুয়াডাঙ্গার দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা বেগম (৪০)।
নিউ গ্রীনলাইন এক্সপ্রেস পরিবহনের বাসটি মাগুরা থেকে ঢাকায় যাচ্ছিল। বাসটি পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ঢালে রেলিংয়ে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে যায়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করেন তারা।