শিরোনাম

নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সব গ্রেডের কর্মচারী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সব গ্রেডের কর্মচারী
ছবি: সিজেডএন গ্রাফিক্স

প্রস্তাবিত ৯ম জাতীয় পে-স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ভাতার আওতা বাড়ানো হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী ১ম থেকে ২০তম—সব গ্রেডের সরকারি কর্মচারী এ ভাতা পাবেন।

এত দিন নির্দিষ্ট পর্যায়ের, মূলত ৫ম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীরা মোবাইল ভাতার সুবিধা পেতেন। নতুন বেতন কাঠামোয় সেই সীমা তুলে দিয়ে সব গ্রেডের কর্মচারীকে ভাতার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারি দপ্তরগুলোর কাজ ক্রমেই ডিজিটাল হওয়ায় কর্মচারীদের ব্যক্তিগত মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন বেড়েছে। ই-মেইল, অনলাইন সভা, ডিজিটাল ফাইল ব্যবস্থাপনা এবং বিভিন্ন অ্যাপভিত্তিক সরকারি কার্যক্রমে অংশ নিতে প্রায় সব পর্যায়ের কর্মচারীকেই মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে।

এই বাস্তবতা বিবেচনায় নিয়ে মোবাইল ভাতার আওতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে ৯ম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। গেজেট প্রকাশের পর ভাতার পরিমাণ ও কার্যকরের বিস্তারিত জানা যাবে।

/এমআর/