শিরোনাম

সিপিএলে দল পেলেন মিরাজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিপিএলে দল পেলেন মিরাজ
মেহেদী হাসান মিরাজ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডারকে দলে টেনেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মোহাম্মদ নবি সিপিএল ছাড়লে তার জায়গায় খেলবেন মিরাজ।

মিরাজের সঙ্গে কত ম্যাচের জন্য চুক্তি হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

১৩ সেপ্টেম্বর থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজে খেলতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ভারতের বিমান ধরতে পারেন নবি। ফলে সিপিএলের গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচে তাকে পাবে না গায়ানা।

সিপিএল এবারই অবশ্য প্রথম নয় মিরাজের জন্য। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো সিপিএলে খেলতে যাচ্ছেন তিনি।

/টিই/