ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে টানা তৃতীয় দিন ভর্তির রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ২৪ ঘণ্টায় ৪ জন মারা গেছেন। এসময় ১ হাজার ১৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাধ্যমে টানা তৃতীয় দিন হাসপাতালে সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হওয়ার নতুন রেকর্ড হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে, রবিবার ১ হাজার ৯৭ জন ও শনিবার ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮৪৬ জনে।
আগস্টে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে মাসিক হিসাবে সর্বোচ্চ। গত জুলাইয়ে আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ২০৬ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ও নারী দুজন করে।
জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে ৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৩৪ জন মারা গেছেন।

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৯৭