যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় নিহত ১, নিখোঁজ অন্তত ১৫

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নে হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢল ও বন্যায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। শনিবার (২৯ আগস্ট) বিকেলে হঠাৎ করেই ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম র্যাঞ্চ এলাকায় পানি বাড়তে শুরু করে এবং মুহূর্তের মধ্যে তা ভয়াবহ রূপ নেয়।
পানির তীব্র স্রোতে বিশাল আকারের পাথর, ধাতব অবকাঠামো ও বিভিন্ন ধ্বংসাবশেষ গড়িয়ে কলোরাডো নদীতে গিয়ে পড়ে। পাহাড়ি ঢলের তোড়ে ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকের ওপর তৈরি প্রায় সবকটি পথচারী পারাপারের সেতু ধসে গেছে। একই সঙ্গে ওই অঞ্চলের বাসিন্দা ও পর্যটকদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের একমাত্র মূল পাইপলাইনটিও চুরমার হয়ে গেছে। সুরক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলোরাডো নদীতে সব ধরনের নৌযান চলাচল স্থগিত করেছে ন্যাশনাল পার্ক সার্ভিস।
দুর্যোগের খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে অন্তত ৬২ জনকে নিরাপদে সরিয়ে এনেছে উদ্ধারকারী দল। নিখোঁজ ১৫ জনের সন্ধান পেতে সহযোগিতা চেয়েছে পার্ক প্রশাসন। এর আগে রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কলোরাডো নদীর ক্রিস্টাল র্যাপিডস এলাকা থেকে ৪৬ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
বৃষ্টির পরিসংখ্যান তুলে ধরে ফ্ল্যাগস্টাফের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ জাস্টিন জন্ড্রো অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, খাড়া ঢালবিশিষ্ট পাথুরে এলাকায় মাত্র ৩০ মিনিটের মধ্যে প্রায় আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে।
গ্র্যান্ড ক্যানিয়নের উত্তর প্রান্ত (নর্থ রিম) থেকে ব্রাইট অ্যাঞ্জেল ক্রিক কলোরাডো নদীর দিকে নেমে আসার সময় প্রায় ৬ হাজার ফুট পথ অতিক্রম করে। এত উঁচুর পানি বিপুল বেগে নিচে নেমে আসায় নদীর আশপাশের বিস্তীর্ণ এলাকায় দুর্যোগ তৈরি হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) পর্যন্ত ওই অঞ্চলে আরও ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯০৩, নিখোঁজ ৪২৪৭

-CznNewsLab-17c7c2-480x270.webp)