শিরোনাম

এক নজরে ৯ম পে-স্কেল: বেতন, পেনশন ও ভাতায় যেসব পরিবর্তন

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
এক নজরে ৯ম পে-স্কেল: বেতন, পেনশন ও ভাতায় যেসব পরিবর্তন
নবম পে-স্কেল। গ্রাফিক্স: সিজেডেএন টোয়েন্টিফোর

প্রস্তাবিত ৯ম জাতীয় পে-স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন, পেনশন ও বিভিন্ন ভাতায় পরিবর্তন আনা হয়েছে।

নতুন পে-স্কেলের উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো:

সর্বোচ্চ বেতন: গ্রেড-১-এ ১ লাখ ৫৬ হাজার টাকা।

সর্বনিম্ন বেতন: ২০তম গ্রেডে ২০ হাজার টাকা।

মোবাইল ভাতা: ১ম থেকে ২০তম সব গ্রেডের সরকারি কর্মচারী পাবেন।

প্রতিবন্ধী সন্তানের ভাতা: প্রতি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা।

পেনশন বৃদ্ধি: ৯ হাজার টাকা বা কম নিট পেনশনে ১০০ শতাংশ; ৯ হাজার ১ থেকে ২০ হাজারে ৭৫ শতাংশ; ২০ হাজার ১ থেকে ৩০ হাজারে ৬৫ শতাংশ; ৩০ হাজার ১ থেকে ৪০ হাজারে ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশনে ৫৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত।

বেতন বাস্তবায়ন: ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে মূল বেতন কার্যকরের পরিকল্পনা।

ভাতা কার্যকর: বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকরের পরিকল্পনা।

উপকারভোগী: প্রায় ৩৩ লাখ মানুষ।

সরকারের অতিরিক্ত ব্যয়: বছরে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।

ওআরওপি: ‘ওয়ান র‌্যাঙ্ক ওয়ান পেনশন’ ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত।

/এমআর/