শিরোনাম

শততম ওয়ানডেতে কী ছবি আঁকবেন লিটন

নিজস্ব প্রতিবেদক
শততম ওয়ানডেতে কী ছবি আঁকবেন লিটন
শততম ওয়ানডে জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চাইবেন লিটন দাস। ছবি: সংগৃহীত

লিটন দাস কোনো চিত্রকর নন, ক্রিকেটার। তবে বাংলাদেশের এই ব্যাটার যখন নিজের সেরা ছন্দে থাকেন তিনি তখন ব্যাটকে তুলি বানিয়ে ২২ গজের ক্যানভাসে রানের ‘ছবি’ আঁকেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামলেই বাংলাদেশের ১৪তম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন।

লিটনের অনেক সতীর্থ বলে থাকেন, ‘লিটনের ব্যাটিং দেখলে শুধু দেখতেই ইচ্ছে হয়।’ তবে কথায় বলে চাঁদেরও কলঙ্ক আছে। লিটনের কলঙ্ক যেন ব্যাট হাতে তার ধারাবাহিকতার অভাব।

২০২৩ সালে নিউজিল্যান্ড সিরিজের পর থেকে সাদা বলের এই ফরম্যাটে হাসছিলো না লিটনের ব্যাট। গেল বছর পেশির ইনজুরিতে পড়েছিলেন। সব মিলিয়ে যেন নিজেকে খুঁজছিলেন তিনি। অবশ্য শেষ তিন ওয়ানডে ইনিংসে ভালোই করেছেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে করেছেন ৪৬ রান। তার আগে গেল মার্চে পাকিস্তান সিরিজে টানা দুই ম্যাচে করেন চল্লিশোর্ধ রান।

৯৯ ম্যাচে ৯৮ ইনিংসে ৫টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ২৭০০ রান করেছেন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান এই ব্যাটার। তার ব্যাটিং গড় ৩০.৩৩ এবং স্ট্রাইক রেট ৮৫.৭৬।

২০১৫ সালের জুনে মিরপুরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় লিটন কুমার দাস। ৯৯ ম্যাচে ৯৮ ইনিংসে ৫টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ২৭০০ রান করেছেন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান এই ব্যাটার। তার ব্যাটিং গড় ৩০.৩৩ এবং স্ট্রাইক রেট ৮৫.৭৬। পাশাপাশি উইকেটকিপার হিসেবে নামের পাশে ৬৮টি ক্যাচ ও ৫টি স্টাম্পিং আছে তার।

লিটনের আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে শততম ম্যাচ খেলেছেন ১৩জন ক্রিকেটার। তারা হলেন- মুশফিকুর রহিম (২৭৪ ম্যাচ), সাকিব আল হাসান (২৪৭ ম্যাচ), তামিম ইকবাল (২৪৩ ম্যাচ), মাহমুদুল্লাহ রিয়াদ (২৩৯ ম্যাচ), মাশরাফি বিন মর্তুজা (২১৮ ম্যাচ), মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচ), আব্দুর রাজ্জাক (১৫৩ ম্যাচ), খালেদ মাসুদ (১২৬ ম্যাচ), মোহাম্মদ রফিক (১২৩ ম্যাচ), মোস্তাফিজুর রহমান (১১৯ ম্যাচ), মেহেদী হাসান মিরাজ (১১৮ ম্যাচ), হাবিবুল বাশার (১১১ ম্যাচ) এবং রুবেল হোসেন (১০৪ ম্যাচ)।

শততম ম্যাচে লিটনের ব্যাট হাসা জরুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি না জিতলে ঘরের মাঠে সিরিজ হারাবে বাংলাদেশশেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।

শততম ম্যাচে লিটনের ব্যাট হাসা জরুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি না জিতলে ঘরের মাঠে সিরিজ হারাবে বাংলাদেশ। শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।

/টিই/