শিরোনাম

হামের প্রাদুর্ভাব: দেশে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাব: দেশে আরও ৫ শিশুর মৃত্যু
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

দেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশু মারা গেছে। এতে এই রোগ ও উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে। শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ রোগের উপসর্গ নিয়ে একই সময়ে দুই শিশু মারা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট ৩৭ শিশুর প্রাণ গেছে। আর এই সময়ে হামের উপসর্গ নিয়ে ১৭৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে ৩ হাজার ১৯২ শিশু হাম এবং সন্দেহজনক আক্রান্ত হয়েছে আরও ২১ হাজার ৪৬৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়ে ১২৭ শিশু এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১১৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

/এফআর/