শিরোনাম

এইচএস‌সি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
এইচএস‌সি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৬ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তারিখ ঘোষণা করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে। যা ১৩ জুলাই শেষ হবে।

এর আগে, ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্টরা এতে আপত্তি জানান। পরে সবার সঙ্গে কথা বলে পরীক্ষা পিছিয়ে নিয়ে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ।

/এসবি/