শিরোনাম

দীপু মনি-রুপা-মোজাম্মেলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক
দীপু মনি-রুপা-মোজাম্মেলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সাংবাদিক মোজাম্মেল বাবু, সাবেক মন্ত্রী ড. দীপু মনি এবং সাংবাদিক ফারজানা রুপা। ছবি: সংগৃহীত

মতিঝিল শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী ডা. দিপু মনিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে সকালে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘতি হত্যাকাণ্ডের পরিকল্পনা ও প্রকৃত ঘটনা আড়াল করার সঙ্গে তারা জড়িত ছিলেন। এই মামলায় আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন।

এদিকে প্রসিকিউশন জানায়, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের নীতিনির্ধারক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও আসামি হতে পারেন। তাদের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

/জেএইচ/