লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৫

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৫
সিটিজেন ডেস্ক

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর হামলায় লেবাননে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার বৈরুত থেকে দক্ষিণ লেবাননগামী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে হামলা চালিয়েছে ইসরায়েল। তিনটি ড্রোন হামলায় ৮ জন নিহত হন, যাদের মধ্যে ২ শিশু রয়েছে।
রাজধানী বৈরুত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে জিয়েহ এলাকায় চালানো এ হামলার একটি ছবিতে দেখা গেছে, যানবাহনগুলো বাইরের অংশ পুড়ে গেছে এবং ছিন্নভিন্ন হয়ে গেছে।
দক্ষিণ লেবাননের তাইর শহর থেকে আল জাজিরার সংবাদদাতা জেইনা খোদর জানান, ‘সংঘাত ক্রমশ বেড়ে চলেছে। এসব সংঘাতে ওই এলাকার বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক প্রভাব পড়ছে।’
উল্লেখ্য, গত ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ওপর হামলা চালানো হচ্ছে বলে দাবি করা হলেও বেসামরিক স্থাপনা ও ব্যক্তিকে লক্ষ করে হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। সংশ্লিষ্ট পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চলমান থাকলেও চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামলা চলবে বলে জানিয়েছে তেলআবিব।
সূত্র: আল জাজিরা

ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত ৮