শিরোনাম

আন্তর্জাতিক ‘ডিগ ডিপার’ ফেলোশিপ পেলেন রিফাত সুলতানা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ‘ডিগ ডিপার’ ফেলোশিপ পেলেন রিফাত সুলতানা
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের সহকারী অধ্যাপক রিফাত সুলতানা। ছবি: সংগৃহীত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের সহকারী অধ্যাপক রিফাত সুলতানা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ডিগ ডিপার’ সাংবাদিকতা উদ্যোগ ফেলোশিপ-এর জন্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে স্টেট ইউনিভার্সিটি।

এতে বলা হয়, ফোজো মিডিয়া ইনস্টিটিউট এবং সিজেইএন বাংলাদেশ যৌথভাবে আয়োজিত এ ফেলোশিপের লক্ষ্য বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা শিক্ষাকে আরও শক্তিশালী করা এবং এ বিষয়ে ব্যবহারিক ও উদ্ভাবনী সহশিক্ষামূলক কোর্স উন্নয়ন করা।

প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে রিফাত সুলতানাকে নির্বাচন করা হয়েছে।

তিনি এ উদ্যোগের আওতায় অনুসন্ধানী সাংবাদিকতার ওপর নতুনধারার প্র্যাকটিসভিত্তিক কোর্স উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের অনুসন্ধানী সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির বিষয়টিকে এ কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আরও দুজন শিক্ষক এ ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।

/এমআর/

বিষয়:

শিক্ষা