হাম ও উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে হামে। বাকি ৫ জনের মধ্যে হামের উপসর্গ ছিল।
বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত বুলেটিনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৬ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৬৮ জন। মোট মৃত্যুর সংখ্যা ৩২৪।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ১২৫ জনের। ৭৬ জন মারা গেছে রাজশাহী বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৭৩ জন হামে আক্রান্ত হয়েছেন। এই সময়ে ১ হাজার ২৮১ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ১ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৫৫ জন।
এই ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৪৫০ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোয়। আর সবচেয়ে কম ৪ জন ভর্তি হয়েছেন রংপুরে।

হাম ও উপসর্গে একদিনে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু