শিরোনাম

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
হামে আক্রান্ত শিশুকে শ্বাসকষ্টের জন্য নেবুলাইজার দেয়া হচ্ছে। ছবি: সিটিজেন জার্নাল

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এতে এই রোগ ও উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৭ জনে।

মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত হাম ও উপসর্গে আরও ছয় শিশু মারা গেছে। একই সময়ে এই রোগ ও উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৪৫ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৫৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগের উপসর্গ নিয়ে আরও ২৬৩ শিশু। পাশাপাশি এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২৯ হাজার ৮৩১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬ হাজার ৩৬৮ শিশু।

/এফআর/