শিরোনাম

হাম ও উপসর্গে একদিনে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হাম ও উপসর্গে একদিনে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

হামের প্রাদুর্ভাবে দেশে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে এই রোগ ও উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১১ জনে। সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১৫ শিশু মারা গেছে। দেশে প্রথম হাম শনাক্ত হওয়ার পর শিশুমৃত্যুর এই সংখ্যা গত ৫০ দিনের মধ্যে সর্বোচ্চ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৪৫৬ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন আরও ১ হাজার ৬১ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৫২ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৫৯ শিশু।

/এফআর/