শিরোনাম

এবার বাড়লো লঞ্চের ভাড়া

নিজস্ব প্রতিবেদক
এবার বাড়লো লঞ্চের ভাড়া
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের পর এবার লঞ্চের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পুনর্নির্ধারণ করা ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে।

পুনর্নির্ধারণকৃত ভাড়ার তালিকা অনুযায়ী, লঞ্চে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে ২ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। একইসঙ্গে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও লঞ্চে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত এই ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

এর আগে, ২৫ এপ্রিল জ্বালানির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

/এসবি/