কলাপাড়ায় কৃষকদের বিক্ষোভ সমাবেশ

কলাপাড়ায় কৃষকদের বিক্ষোভ সমাবেশ
পটুয়াখালী সংবাদদাতা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কৃষকদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে পৌর শহরের মনহরি পট্টিতে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কৃষকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যেখানে প্রান্তিক কৃষকরা অংশ নেন।
সমাবেশে কৃষকদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে– ধানের লাভজনক মূল্য নিশ্চিত করা, ধান ক্রয়ে লটারি প্রথা বাতিল, সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ, অতিবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, সরকারি খালের ইজারা বাতিল এবং পুনর্খনন কার্যক্রম চালু করা।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি উপজেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম, কৃষক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), সদস্য আবুল কালাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, প্রতি বছর কৃষকরা ধান চাষে লোকসানের মুখে পড়ে ঋণগ্রস্ত হচ্ছেন। এর পেছনে ধান কেনাবেচা, হারভেস্টার মেশিন ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্যকে দায়ী করেন তারা।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।