সব কিছু মনে রাখা হবে: অরিজিৎ

সব কিছু মনে রাখা হবে: অরিজিৎ
সিজেডএন ডেস্ক

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকারা। এবার প্রতিবাদে সামিল হয়েছেন বলিউডের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।
মঙ্গলবার (২১ জুলাই) নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোষ্টে তিনি লিখেন, শিক্ষার্থীদের মারধর করছে ওরা! দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এ সব কী হচ্ছে ভাই! আপনারা কি এবার নিজেদেরই ভগবান মনে করছেন?
অরিজিৎ সিং লিখেন, সব কিছু মনে রাখা হবে। হর হর মহাদেব! একটা কথা মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।
এদিকে, শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের ঘটনায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। একইসঙ্গে এ ঘটনার জন্য শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা চাওয়া উচিত বলে জানিয়েছেন তিনি।
রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন এতদিন চুপ করে আছেন? পুলিশ যে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে, তাদের কাছে তিনি এখনও ক্ষমা চাননি। প্রধানমন্ত্রীর উচিত এখনই কথা বলা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ধরনের পুলিশি অভিযান বন্ধ করা।

তরুণ প্রজন্মকে যে বার্তা দিলেন কঙ্গনা