বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার ভাতিজি আশা খাতুন এবং আশার মেয়ে মিম।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বাড়ির ছাদে ওঠার একটি লোহার মই সকালে বৃষ্টির কারণে বিদ্যুতায়িত হয়ে পড়ে। সকাল ৭টার দিকে ওই মই ব্যবহার করে উপরে ওঠার সময় প্রথমে আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের চিৎকার শুনে উদ্ধার করতে এগিয়ে আসেন হাসিনা বেগম। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওসি একরামুল হোসাইন জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।