তরুণ প্রজন্মকে যে বার্তা দিলেন কঙ্গনা

তরুণ প্রজন্মকে যে বার্তা দিলেন কঙ্গনা
বিনোদন ডেস্ক

রাজনীতি, ধর্ম থেকে শুরু করে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলে থাকেন বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত। এজন্য অবশ্য বিতর্কও কম সৃষ্টি হয় না। এবার বর্তমান প্রজন্মের লাইফস্টাইল ও মানসিক অবক্ষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ‘কুইন’ খ্যাত এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে কঙ্গনা বলেন, ‘হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ডেটিং অ্যাপ, বেঞ্চিং, ঘোস্টিং, ডাবল-ডিজিট বা ট্রিপল-ডিজিট বডি কাউন্ট, ক্রাম্বিং, সিয়িং, টেস্টিং, ফিল্টার, স্টোরিজ, ড্রাগস, ক্লাব, পার্টির পরও তরুণদের আনন্দ পূর্ণ হয় না। এমন মোহ-মায়া, আবেগ, উদ্দেশ্যহীন জীবনযাপন সবকিছু ওলোটপালট করে দেয়।’
তিনি বলেন, ‘আসক্তি গুরুত্বপূর্ণ, কিন্তু তা আপনার ক্যারিয়ার বা কোনো দক্ষতার প্রতি।’
এরপর তরুণ ও অস্থিরমনাদের উপদেশ দিয়ে তিনি বলেন, ‘আপনার শক্তিকে একটি গঠনমূলক পথে চালিত করুন। খোলা মনে চিন্তা করুন কিন্তু একটি রক্ষণশীল জীবনযাপন করুন। তাহলে জেল, একঘেয়েমি, নেতিবাচকতা, বিষণ্ণতা এবং এই ধরনের অনেক সর্বনাশ এড়াতে পারবেন।’
এখনকার দিনে শুধু কোনও পরিবারের পরিবেশ বা মা-বাবাকে দেখে সন্তানদের মূল্যবোধ সম্পর্কে ধারণা তৈরি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন অভিনেত্রী। তার মতে গুরুত্বপূর্ণ বিষয় হল, কে তাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করছে বা তারা কার সঙ্গে সময় কাটাচ্ছে সেটা। এছাড়াও তাদের জীবনে স্যোশাল মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তাই বা কী ধরনের প্রভাব ফেলছে- এগুলোও দেখা উচিত।’
এজন্য বাবা-মাকে দোষারোপের পক্ষপাতি নন কঙ্গনা। তিনি বলেন, ‘বাবা-মাকে দোষারোপ করা যায় না। কারণ মানুষ এখন সমান্তরালে একাধিকভাবে জীবন যাপন করতে অভ্যস্ত। খুব সতর্কতার সঙ্গে সমাজের কাছে নিজেদের একটি কাঙ্ক্ষিত ভাবমূর্তি গড়ে তোলে। কারণ তাদের কাছে নিজের অনুভূতির চেয়ে সমাজ তাদের কোন চোখে দেখছে সেটাই মুখ্য হয়ে দাঁড়ায়। তাই সন্তানদের কুকর্মের জন্য পরিবারকে দায়ী করা উচিত নয়।’
সূত্র: এনডিটিভি

এপস্টেইন নিয়ে কঙ্গনার ক্ষোভ