হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৭ জনে। মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ (সোমবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চার শিশু মারা গেছে। তাদের মধ্যে সিলেটে দুজন, রাজশাহী ও ময়মনসিংহে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ১৩০ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ৮৭৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৩৪ হাজার ১৫৬ শিশু হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২ হাজার ২৪৪ শিশু। এসব শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে।
এছাড়া এখন পর্যন্ত মোট ৯৮ হাজার ৪১১ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

হাম ও উপসর্গে শিশুমৃত্যু ৫০০ ছাড়ালো