শিরোনাম

অনেকে আমাদের পতন দেখতে চেয়েছিল: ডি পল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অনেকে আমাদের পতন দেখতে চেয়েছিল: ডি পল
আর্জেন্টিনার মিডফিল্ডার ডি পল

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ তে হেরেছে আর্জেন্টিনা। সেই হতাশার মধ্যেই নীরবতা ভাঙলেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় সমালোচকদের কড়া জবাব দেওয়ার পাশাপাশি প্রকাশ করলেন শিরোপা হারানোর কষ্ট।

অনেকেই আর্জেন্টিনার পতন দেখার অপেক্ষায় ছিলেন বলে মনে করেন ডি পল। আর্জেন্টাইন মিডফিল্ডার লিখেছেন, ‘আজ আমি দেখতে পাচ্ছি, কত মানুষ আমাদের এই পতন দেখার অপেক্ষায় ছিল। আর্জেন্টিনা যা পেয়েছে, তা না পেয়ে তারা পুরো বিশ্বকাপজুড়ে নানা ভিত্তিহীন গুঞ্জন ছড়িয়েছে। কারণ, আমাদের হাসি তাদের অস্বস্তিতে ফেলে, আমাদের খেলার ধরন তাদের বিরক্ত করে...কিন্তু এটাই প্রমাণ করেছে যে আমাদের জার্সি আর ভালোবাসার আবেগ সবকিছুর ঊর্ধ্বে।’

বিশ্বকাপে আর্জেন্টিনা রেফারি ও ভিআরের সিদ্ধান্তে বাড়তি সুবিধা পেয়েছে, এমন অভিযোগ বারবার উঠেছে। আর্জেন্টিনা দল ও তাদের সমর্থকদের উদযাপনের ধরন নিয়েও সমালোচনা হয়েছে।

বিশ্বকাপ ধরে রাখতে না পারার আক্ষেপ প্রকাশ করেন ডি পল লেখেন, ‘বড় কষ্ট হলো, আমরা বিশ্বকাপটি আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না। সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে এই দলের সঙ্গে আপনাদের সম্পর্ক শুধু ট্রফিতে সীমাবদ্ধ নয়। এই কঠিন সময় পার করার জন্য আমি সেই ভালোবাসা আঁকড়ে ধরতে চাই। এই ব্যথা অনেক দিন থাকবে, তবে আগের যেকোনো সময়ের চেয়ে আমি আর্জেন্টাইন হওয়ার জন্য বেশি গর্বিত।’

আর্জেন্টিনার হয়ে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ডি পল। তবে ২০২৬ বিশ্বকাপে তার ফর্ম ভালো ছিল না।

/টিই/