শিরোনাম

এ আর রহমানের স্টোরিতে বাংলাদেশের শুভ-নন্দিতা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
এ আর রহমানের স্টোরিতে বাংলাদেশের শুভ-নন্দিতা
এ আর রহমান, শুভেন্দু দাশ শুভ এবং সানজিদা মাহমুদ নন্দিতা

পুরনো কিছু গান নতুন আঙ্গিকে কাভার করে জনপ্রিয়তা অর্জন করেছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। এই জুটি ‘মোজি অ্যান্ড কোং’ নামের মিউজিক প্রকল্প শুরু করেছন। তাদের ব্যতিক্রমী পরিবেশনায় মুগ্ধ হচ্ছেন শ্রোতা। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভারতের অস্কারজয়ী কিংবদন্তি সংগীতকার এ আর রহমান!

অবাক হলেও ঘটনা সত্য। শুভ-নন্দিতার গান শুনে শুধু মুগ্ধতায় সীমাবদ্ধ থাকেননি এই সংগীত পরিচালক, গানটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ারও করেছেন।

সম্প্রতি এ আর রহমানের ‘সাওয়ারিয়া’ গানটি কাভার করেছেন শুভ-নন্দিতা। শুভ জানান, এটি তার অত্যন্ত প্রিয় একটি গান। সেই সুবাদেই কাভার করা।’

তবে এই গানে যে প্রিয় শিল্পীর নজরে আসবেন সেটা ভাবতে পারেননি শুভ। তার ভাষ্য, ‘ছোটবেলা থেকে এ আর রহমান গান শুনে আসছি। যার কাজ অনুপ্রেরণা হিসেবে মনের মধ্যে ধারণ করেছি, তিনিই আমাদের গান দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, এটা তো দারুণ অনুভূতি।’

এদিকে কিংবদন্তি শিল্পীর স্টোরির স্ক্রিনশট শেয়ার করেছেন নন্দিতাও। তিনি বিশ্বাসই করতে পারছেন না। গায়িকা লিখেছেন, ‘আমি কি স্বপ্ন দেখছি? কেউ আমাকে চিমটি কাটো প্লিজ! এই স্মৃতি আমার সারাজীবনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

প্রসঙ্গত, কোক স্টুডিও বাংলার ‘বুলবুলি’ গান দিয়ে আলোচনায় আসেন নন্দিতা। এ গানের সংগীতায়োজন করেছিলেন শুভ। এরপর থেকেই এই জুটির গানে মুগ্ধ হচ্ছেন দর্শক।

/জেএইচ/