শিরোনাম

৯ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ জেলায় বন্যার শঙ্কা
বাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকছে পানি

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ৯ জেলায় বন্যার শঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

মঙ্গলবার (২১ জুলাই)এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪-৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলা, দুধকুমার, সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এ কারণে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যার ঝুঁকি রয়েছে। এ ছাড়া সোমেশ্বরী অববাহিকাভুক্ত নেত্রকোনা এবং আত্রাই অববাহিকাভুক্ত নওগাঁ জেলায় বন্যার শঙ্কা রয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

বন্যা তথ্য কেন্দ্রের পর্যবেক্ষণাধীন স্টেশনসমূহের মধ্যে তিনটি নদীর চারটি স্টেশনের পানি বিপৎসীমার ওপরে রয়েছে। স্টেশনগুলো হলো- কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (সুনামগঞ্জ), সুরমা নদী ছাতক (সুনামগঞ্জ) ও সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশন।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

/এসবি/