ভিন্ন রূপে চমকে দিলেন প্রিয়াঙ্কা

ভিন্ন রূপে চমকে দিলেন প্রিয়াঙ্কা
সিজেডএন ডেস্ক

অভিনয়, সৌন্দর্য ও ব্যক্তিত্ব দিয়ে করেছেন নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আজ এ সফল অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ চমক দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার নতুন লুক প্রকাশ করেছেন খ্যাতিমান নির্মাতা এস এস রাজামৌলি। আসন্ন সিনেমা ‘বারাণসী’-তে মন্দাকিনী চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। জন্মদিন উপলক্ষে সেই চরিত্রের দুটি নতুন স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে।
সিনেমাটির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে ছবিগুলো শেয়ার করে লেখা হয়েছে, ‘নতুন নতুন অভিযাত্রা, অজানাকে জানার আকাঙ্ক্ষা আর সীমাহীন পথচলার গল্প।’
প্রকাশিত প্রথম স্থিরচিত্রে রহস্যময় ও আত্মবিশ্বাসী এক রূপে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। কালো করসেট-অনুপ্রাণিত পোশাক, স্বচ্ছ হাতা, এলোমেলো খোঁপা, স্মোকি আই মেকআপ এবং সবুজ পান্নার দুলে তার উপস্থিতি ছিল ব্যতিক্রমী। তীক্ষ্ণ দৃষ্টিই ছবিটির প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। দ্বিতীয় ছবিতে আবার সম্পূর্ণ ভিন্ন আবহে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। সাদা ক্রপ টপ, বেইজ রঙের ঢিলেঢালা শার্ট ও কালো কার্গো প্যান্টে প্রাণবন্ত ভঙ্গিতে দেখা যায় তাকে। পাহাড়, সবুজ ঘাসের বিস্তৃত প্রান্তর এবং জেব্রা-জিরাফের উপস্থিতি পুরো দৃশ্যটিকে দিয়েছে রোমাঞ্চকর এক পরিবেশ।
নির্মাতারা জানিয়েছেন, ‘মন্দাকিনী’ একজন সাহসী বিশ্বভ্রমণকারী নারী, যার ব্যক্তিত্বে যেমন দৃঢ়তা রয়েছে, তেমনি রয়েছে আবেগ ও মানবিকতার ছাপ। এই চরিত্রটি দর্শকের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে বলেও তাদের বিশ্বাস।
পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেক ভক্তের ধারণা, প্রিয়াঙ্কা এবার হয়তো নেতিবাচক বা ধূসর চরিত্রে দেখা দিতে পারেন। অন্যদিকে, অনেকে তার দীর্ঘ অভিনয়জীবনের সাফল্য ও নতুন চরিত্র বেছে নেওয়ার সাহসের প্রশংসা করেছেন।
বিশ্বব্যাপী প্রশংসিত ‘আরআরআর’-এর পর রাজামৌলির পরবর্তী বড় প্রকল্প ‘বারাণসী’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বড় বাজেটের এই সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি অভিনয় করছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।
পৌরাণিক উপাখ্যান, ভারতীয় লোককাহিনি এবং টাইম ট্রাভেলভিত্তিক বিজ্ঞান কল্পকাহিনির সমন্বয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তরুণ প্রজন্মকে যে বার্তা দিলেন কঙ্গনা