ডিআইজিসহ পুলিশের ১৪ কর্মকর্তা রদবদল

ডিআইজিসহ পুলিশের ১৪ কর্মকর্তা রদবদল
বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখার পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন বলা হয়, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডি ঢাকার ডিআইজি করা হয়েছে। খুলনা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে করা হয়েছে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে। একইসঙ্গে পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মহানগর পুলিশ কমিশনার করা হয়েছে।
এদিকে, গত ২৮ জুন জারি করা প্রজ্ঞাপনে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে পুলিশ ক্যাডারের ছয়জন কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে পুলিশ স্টাফ কলেজ ঢাকার অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদ রংপুরে সংযুক্ত করা হয়েছে। আর সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনায় এবং মো. আপেল মাহমুদকে রাজশাহীতে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া, পুলিশ সুপার আ. ফ. ম. নিজাম উদ্দিনকে রংপুর ডিআইজি কার্যালয়ে, পুলিশ সুপার মীর আবু তৌহিদকে চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মাসফিকে রংপুর ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে, ঢাকার এন্টি টেররিজম ইউনিটের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন আহমেদকে র্যাবে এবং শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
এছাড়া, পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। তার স্থলে ঢাকার এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশরাফকে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়।

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল