স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২ হাজার টাকা

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকায়, যা গতকাল ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে। বাজুস বলেছে, তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৮২ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৫ হাজার ১৫৪ ডলারে। এর আগে ৩০ জানুয়ারি স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।