আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২০ এপ্রিল) নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বিশেষ অধিকার প্রশ্নে আনীত এক নোটিশের জবাবে এ কথা বলেন তিনি।
হান্নান মাসউদ বলেন, আমি একটি দুর্গম দ্বীপাঞ্চল থেকে নির্বাচিত হয়েছি। যেখানে ভূমিদস্যু ও জলদস্যুদের রাজত্ব চলছে। নির্বাচনের আগে ও পরে মিলিয়ে আমি অন্তত ৫ বার সরাসরি হামলার শিকার হয়েছি। আমার গাড়িতে এখনো সন্ত্রাসীদের দেওয়া কোপের দাগ রয়েছে। এমনকি আমার জন্য মসজিদে দোয়া করায় ইমামের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, আমাকে সরাসরি অস্ত্র হাতে কোপাতে আসার ভিডিও এবং প্রমাণাদি থাকা সত্ত্বেও সন্ত্রাসীদের রাজনৈতিক শেল্টারে রাখা হচ্ছে। ফেসবুক লাইভে এসে আমাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
হান্নান মাসউদ বলেন, একজন সংসদ সদস্য হয়েও যদি আমি এবং আমার নেতাকর্মীরা নিরাপদ না থাকি, তবে সাধারণ মানুষের অবস্থা কী?
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্যের সাথে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। যদি ঘটনাটি সত্য হয়ে থাকে। এ বিষয়ে আমি অনুরোধ করবো সংসদ সদস্য যদি থানায় জিডি অথবা মামলা না করে থাকেন, তবে তিনি যেন সংশ্লিষ্ট থানায় গিয়ে জিডি অথবা মামলা করেন। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।