ট্রেবলে চোখ বায়ার্ন কোচের

ট্রেবলে চোখ বায়ার্ন কোচের
সিটিজেন স্পোর্টস ডেস্ক

চার রাউন্ড বাকি থাকতে বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন মিউনিখ। তবু এতে উচ্ছ্বাসের কিছু দেখছেন না দলটির কোচ ভিনসেন্ট কম্পানি। কারণ, মৌসুমে এখনও দুটি শিরোপার জন্য লড়ছে জার্মান চ্যাম্পিয়নরা।
আলিয়াঞ্জ অ্যারেনায় রবিবার রাতে স্টুটগার্টকে ৪-২ গোলে হারিয়ে অন্যদের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকে দলের চেয়ে তারা এগিয়ে ১৫ পয়েন্টে। জার্মানির শীর্ষ লিগে টানা দ্বিতীয় ও ১৪ মৌসুমে ১৩তম বার চ্যাম্পিয়ন হলেও, বাভারিয়ানদের দেখা যায়নি তেমন উদযাপন করতে।
কম্পানি বলেন, ‘মৌসুম এখনও শেষ হয়নি। এখনও অনেক কিছু জেতার আছে। চ্যাম্পিয়ন্স লিগে আমাদের সামনে পিএসজি, টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তারা, হয়তো সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তবে এর আগে আমাদের সামনে আছে বায়ার লেভারকুজেন। আমি এখানে থামতে চাই না। সামনে আছে (শিরোপা) নির্ধারণের কয়েকটি সপ্তাহ। আমরা সেই লক্ষ্যেই আছি।
আগামী বুধবার (২২ এপ্রিল) জার্মান কাপের সেমিফাইনালে বায়ার লেভারকুজেনের মুখোমুখি হবে বায়ার্ন। আর ২৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবে কম্পানির দল।
কম্পানির কোচিংয়ে ইতোমধ্যে বুন্ডেসলিগার ইতিহাসে এক আসরে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে বায়ার্ন। দলটি ৩০ ম্যাচে করেছে ১০৯টি গোল, আগের রেকর্ড ছিল ১০১টি, তাদের নিজেদেরই।

সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
অনলাইনে ‘হানি ট্রাপ’, নিরাপদ থাকবেন যেভাবে