স্বর্ণের দাম কমলো ভরিতে ৯ হাজার

স্বর্ণের দাম কমলো ভরিতে ৯ হাজার
সিটিজেন ডেস্ক

আন্তর্জাতিক বাজারে দামের বড় পতনের পর দেশের বাজারেও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনায় ভরিপ্রতি সর্বোচ্চ ৯ হাজার ২১৪ টাকা কমানো হয়েছে।
বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দাম সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা, যা গতকাল ছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
সংগঠনটি বলেছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমায় স্থানীয় বাজারে এ সমন্বয় আনা হয়েছে। নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৫৩২ টাকা, ২১ ক্যারেটের ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর টানা তিন দিন আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়েছিল। তবে আজ বড় ধরনের দরপতন দেখা গেছে। বিশ্ববাজারের দর-সংক্রান্ত ওয়েবসাইট GoldPrice.org এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ১৬৪ ডলার, যা আগের দিন ছিল ৫ হাজার ৩৫৯ ডলার। এর আগে ৩০ জানুয়ারি দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।
গত মাসের শেষ দিকে বিশ্ববাজারে অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রভাবে দেশের বাজারেও রেকর্ড দামে পৌঁছায় সোনা। ২৯ জানুয়ারি এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে বাজুস ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকা নির্ধারণ করেছিল যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।