শিরোনাম

ঋণ আদায় মাস উপলক্ষ্যে বিকেবির পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
ঋণ আদায় মাস উপলক্ষ্যে বিকেবির পুরস্কার বিতরণ
বাংলাদেশ কৃষি ব্যাংকের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) বরিশাল বিভাগের ‘ঋণ আদায় মাস (মার্চ-২০২৬)’ উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মার্চ মাসে ঋণ আদায়ে সাফল্য প্রদর্শনকারী কর্মকর্তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

রবিবার (১৯ এপ্রিল) বরিশাল মুখ্য আঞ্চলিক কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক সঞ্জয় কুমার দত্ত। এসময় কর্মকর্তাদের মাঝে পুরস্কার তুলে দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সঞ্জয় কুমার দত্ত ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে ঋণ আদায়ের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ব্যাংকের টেকসই উন্নয়নের জন্য খেলাপী ঋণ কমিয়ে আনা আমাদের প্রধান চ্যালেঞ্জ। প্রতিটি কর্মকর্তাকে মাঠ পর্যায়ে গিয়ে গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে ঋণ আদায়ে তৎপর হতে হবে।

মহাব্যবস্থাপক বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং নিষ্ঠার কারণেই এই বিশেষ কর্মসূচি সফল হয়েছে। এই সাফল্যের ধারা বছরের বাকি মাসগুলোতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, বৈদেশিক রেমিট্যান্স অর্জনে বাংলাদেশ কৃষি ব্যাংক বর্তমানে দেশের সকল ব্যাংকের মধ্যে ২য় স্থান এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে ১ম স্থানে অবস্থান করছে। সেবার মান আরও আধুনিক ও গতিশীল করে বিকেবিকে খুব দ্রুত সামগ্রিকভাবে ১ম স্থানে নিয়ে যাওয়ার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সরকার ঘোষিত কৃষি খাতের বিশেষ প্রণোদনার কথা উল্লেখ করে তিনি বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সরকারি নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা অত্যন্ত সতর্কতা, নির্ভুলভাবে এবং দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। কোনো প্রকৃত কৃষক যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা জনাব আবু মাহমুদসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।

/এসবি/