শিরোনাম

আলোচনা সভায় বক্তা

পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজন নেই

নরসিংদী প্রতিনিধি
পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজন নেই
মঞ্চে বসে আছেন অতিথি ও বক্তারা

বাঙলাদেশ লেখক শিবির নরসিংদী জেলা শাখার উদ্যোগে 'সবুজ পল্লী' পত্রিকার শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকালে নরসিংদী শহরের পিনাকল চার্টার স্কুল এণ্ড কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঙলাদেশ লেখক শিবির নরসিংদী জেলা শাখার সভাপতি নাজমুল আলম সোহাগ। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া। তার বক্তব্যে তরুণদেরকে সৃজনশীল কাজের প্রতি গুরুত্ব দেওয়ার আহবান জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া।

একইসঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সমালোচনা করে বলেন, পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো প্রয়োজন নেই। কারণ প্রকৃতি চলবে প্রকৃতির নিয়মে। যারা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি আবিস্কার করে মূলত তাদের জন্যই পৃথিবীর ক্ষতি হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন সাংবাদিক আমজাদ হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন সাংবাদিক আমজাদ হোসেন।

সাংবাদিক আমজাদ হোসেন তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা হচ্ছে সাহসী কাজ। আর এই পৃথিবী মূলত সাহসী মানুষের জন্যই। কবি নজরুল তার ‘ধূমকেতু’ পত্রিকার প্রথম সংখ্যার একটি নিউজের হেডলাইন ছিলো এইরকম যে, 'ভারত বর্ষের এক পরমাণু অংশও বিদেশিদের হাতে থাকতে পারবে না '। ১৯২২ সালে কবি নজরুলের এই নিউজ তখন বৃটিশ মোড়লদের ভিত নড়বড় করে দিয়েছিল। বৃটিশ বিরোধী আন্দোলনে নজরুলের ‘ধূমকেতু’ পত্রিকা মুখপত্র হিসেবে কাজ করেছিল।

এছাড়া, বিশেষ বক্তাদের মধ্যে ছিলেন অধ্যাপক জহির মৃধা, বীর মুক্তিযোদ্ধা খলিল উল্লাহ পাঠান, নরসিংদী পরিবেশ আন্দোলনের সভাপতি মইনুল ইসলাম মীরু, কবি সুমন ইউসুফ, সাংবাদিক সুমন রায় প্রমুখ।

/এসআর/