শিরোনাম

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ট্রাকচাপায় পিষ্ট মোটরসাইকেল।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে জিয়াউল আমীন ও শাহেদ আলীর ছেলে শাহ আলম। তাদের মধ্যে জিয়াউল আমীন সৌদি আরব এবং শাহ আলম সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জিয়াউল আমীন ও শাহ আলম মোটরসাইকেলে করে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে সোনারামপুর এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এসআর/