ফরিদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইকে গুলি করে হত্যা

ফরিদপুর সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে আপন বড় ভাই।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী ফায়ার সার্ভিসের পিছনে রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী বড় ভাই ডা. গোলাম কবির তার শর্টগান দিয়ে ছোট ভাই মিন্টুকে পরপর পাঁচ রাউন্ড গুলি করেন। নিহত ও অভিযুক্ত উভয়ই ওই গ্রামের ইছাহাক মাস্টারের সন্তান। এর আগেও গোলাম কবির তার লাইসেন্সকৃত শটগানের অপব্যবহারের কারণে গ্রেপ্তার হয়েছিলেন।
আশপাশের লোকজন গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলেন। কয়েক দফা মারধরের পর তাকে পুলিশের হাতে হস্তান্তর করেন। উত্তেজিত জনতা ঘটনাস্থলেই তার গাড়ি ভাঙচুর করেন।
বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহত মিন্টুর লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ কতদিন ধরে চলছিল এবং এর পেছনে আর কোনো কারণ ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।