আ.লীগ সমর্থকদের হামলায় দাঁত হারালেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরের সালথা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার সমর্থকদের হামলায় শাহ আলম মাতুব্বর নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। হামলায় তার একটি দাঁত পড়ে গেছে। এ ঘটনায় সালথা থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৫টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে সেলিম মাতুব্বরের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত শাহ আলম মাতুব্বর মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
শাহ আলম মাতুব্বর জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের গাড়ি ভাঙচুরের মামলায় গত বুধবার মাঝারদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ মোল্যাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তাকে দায়ী করে ফরিদ মোল্যার সমর্থকরা শুক্রবার বিকালে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। হামলায় তার একটি দাঁত পড়ে যায়।
এ ঘটনায় শাহ আলম মাতুব্বরের ভাই সজিব হোসেন বাদী হয়ে সালথা থানায় মামলা করেন। মামলায় মাঝারদিয়া গ্রামের মিরাজ মোল্যা, ইমরান মোল্যা, জিয়া মাতুব্বর, রাজিব মোল্যা, কাউসার মাতুব্বর ও শাহিদ শেখকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে হামলার ঘটনা ঘটে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় জিয়া মাতুব্বর নামক একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।