প্রেমিকার মৃত্যুর খবরে প্রেমিকের আত্মহত্যা

ফরিদপুর সংবাদদাতা

ফরিদপুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে প্রেমিকার মৃত্যুর খবর শুনে সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন তানভীর হোসেন (১৯) নামে এক তরুণ।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় শহরের কমলাপুরের চানমারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তানভীর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তানভীর ফরিদপুর শহরের কমলাপুরে তার বোন তানজিলা আক্তারের বাসায় বেড়াতে এসেছিলেন। বিকালে তার প্রেমিকার স্ট্রোকজনিত কারণে আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে শোক সহ্য করতে না পেরে সন্ধ্যার দিকে বিষ পান করেন। পরে ঘরের ভেতরে ঢুকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বোন ও মা ছালেহা বেগম তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বোন তানজিলা আক্তার জানান, তানভীরের সঙ্গে একটি মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিকালে মেয়েটির স্ট্রোকজনিত কারণে আকস্মিক মৃত্যুর সংবাদ শুনে শোক সহ্য করতে না পেরে তানভীর বিষপান করে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর পরিবারের সদস্যরা কোতয়ালী থানায় লিখিতভাবে একটি অপমৃত্যুর এজাহার জমা দেন।
এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, তানভীর হোসেন নামে এক তরুণের মৃত্যুর খবর পেয়েছি। নিহতের বড় ভাই সাইফুর রহমান থানায় হাজির হয়ে অপমৃত্যুর তথ্য জানিয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মডেল রিধির আত্মহত্যায় প্রেমিক গ্রেপ্তার