শিরোনাম

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে অব্যহতি

ফরিদপুর সংবাদদাতা
ফরিদপুর সংবাদদাতা
পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে অব্যহতি
বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর আমির ইনামুল মোল্লা

ফরিদপুরের বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুল মোল্লা (২৬) নামে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে পরকীয়ার সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ইনামুল মোল্লাকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। তিনি ওই ওয়ার্ডের জামায়াতে ইসলামীর আমির পদে ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুল মোল্লার পরকীয়া সম্পর্ক চলে আসছিলো। সম্প্রতি তাদের পরকীয়ার সম্পর্কের কথা উভয় পরিবারসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বোয়ালমারী পৌরসভার জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগের ভিত্তিতে এনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে তাকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। কোন ব্যক্তির অপকর্মের দায় দল বহন করবে না।

এ বিষয়ে বক্তব্য জানতে জামায়াত নেতা ইনামুল মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার দুটি মোবাইল নম্বরই বন্ধ রয়েছে।

/এসবি/