


নরসিংদীর পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ও কার্ভাডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত হয়েছে।

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে ৪ জন নিখোঁজের ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে মরদেহগুলো উদ্ধার করে বলে জানান শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান।

নরসিংদীর বেলাবো উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি মো. এহসান উল্লাহ পিয়ালকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

নরসিংদীর মনোহরদীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতাল ভাঙচুর করা হয়েছে। শুক্রবার রাতে পৌর শহরের বাইপাস সড়কে মনোহরদী ল্যাবএইড আই এন্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

নরসিংদীর মনোহরদী উপজেলায় বাড়িতে ঢুকে আকাশ মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নরসিংদীর মনোহরদীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এক কিশোরী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে এই বাল্যবিবাহ বন্ধ করা হয়।

নরসিংদীর বেলাবোতে মাদক সেবনকালে শামসুল ইসলাম নামের এক পুলিশ সদস্যসহ ৪ জনকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বেলাবো সদর ইউনিয়নের মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নরসিংদীর বেলাবো উপজেলায় দাখিল পরীক্ষায় ফলাফল ঘোষণার পর আলোচনায় এসেছে পাটুলী ইউনিয়নের সুটুরিয়া ফজলুল হক খান দাখিল মাদ্রাসার নাম। প্রতিষ্ঠানটিতে ১৮ জন শিক্ষক থাকলেও ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১৬ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।

নরসিংদীর মনোহরদী উপজেলায় আলম হোসেন নামে এক বিএনপির বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদীর রায়পুরা উপজেলায় বাড়িতে ঢুকে মাথায় ও পায়ে গুলি করে মোমেন মিয়া (৫৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

নরসিংদীর মনোহরদীতে নারিকেল গাছ কাটা কেন্দ্র করে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে ন্যায়চর্চা ও নৈতিকতা বিকাশের লক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলায় দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা হয়েছে ‘সততা স্টোর’।

নরসিংদীর রায়পুরায় ৫০টি ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ইসমাইল হোসেন রাজিবকে আটক করেছে পুলিশ।

নরসিংদীর পলাশ উপজেলায় ‘ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা’ কেন্দ্রিক একটি চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

নরসিংদীর রায়পুরা উপজেলা পানিতে ডুবে ৪ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নরসিংদীর পলাশ উপজেলায় বালু ব্যবসায়ীকে কানে কামড় দেওয়ার ঘটনায় বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে তিন মাস বয়সি এক শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচির বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পরিবারের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।

নরসিংদীর পলাশ উপজেলায় রাস্তা থেকে বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও কানে কামড় দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নরসিংদীর রায়পুরায় টানা বৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে এক শিশুর প্রাণ গেছে। বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে মরজাল ইউনিয়নের মরজাল মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তদের হামলায় আহত বৃদ্ধ পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম মারা গেছেন।