স্ত্রী-সন্তানকে দিয়ে পর্নোভিডিও তৈরি, মূলহোতা আটক

নরসিংদী  সংবাদদাতা
নরসিংদী সংবাদদাতা
স্ত্রী-সন্তানকে দিয়ে পর্নোভিডিও তৈরি, মূলহোতা আটক
আটক গিয়াস উদ্দিন মিয়া

নরসিংদীতে নিজের স্ত্রী-মেয়ে, ভাগ্নি ও শ্যালিকাকে দিয়ে পর্নোভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোসাইডে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) বিকালে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক গিয়াস উদ্দিন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকার ইসলাম সিএনজি সংলগ্ন একটি বাসা ভাড়া নিয়ে নিজের স্ত্রী, মেয়ে, শ্যালিকা এবং ভাগ্নির পর্নো ভিডিও তৈরি করতেন। পরে এসব ভিডিও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন। সম্প্রতি পরিবারটি প্রশাসনের নজরদারি এড়াতে ওই এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় বসবাসের পরিকল্পনা করেন এবং ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় বাসা বদল করেন। বাসা পরিবর্তনের সংবাদ পেয়ে এনএসআইয়ের একটি দল তাদের মালামাল বহনকারী গাড়ির ওপর নজরদারি শুরু করেন। পরবর্তীতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চক্রের মূলহোতা গিয়াস উদ্দিনকে আটক করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ওই বাসা থেকে পর্নোগ্রাফি সংক্রান্ত নানা আলামত পাওয়া গেছে। ব্যাংক অ্যাকাউন্টেও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।

/এসবি/